টেলিকম অপারেটরদের ওপর নজরদারি বাড়াচ্ছে বিটিআরসি

৩ মার্চ, ২০২১ ২০:২২  
গ্রাহক সেবার মান নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের উপর নজরদারি বাড়াচ্ছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কল ড্রপ এবং ধীর গতির ইন্টারনেট সেবাসহ অভিযোগের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন কমিশন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ড্রাইভ টেস্ট করা হচ্ছে উল্লেখ করে তিনি নিজে এবং কমিশনাররা মাঠ পর্যায়ে মোবাইল নেটওয়ার্কের মান পরীক্ষা করছেন বলেও জানিয়েছেন বিটিআরসি প্রধান। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে একইসঙ্গে প্রযুক্তির দুর্বলতা দূর করার পাশাপাশি টেলিকম অপারেটরদের জন্য বিদ্যমান নির্দেশিকা আপডেট করার পরিকল্পনা করেছে কমিশন। এছাড়াও আগামী ১ জুলাই থেকে চালু করা হচ্ছে এনইআইআর। ফলে ওই দিন থেকেই বন্ধ হবে অননুমোদিত হ্যান্ডসেট।